সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্বাচন পেছানোর দাবি অযৌক্তিক : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচনের তারিখ পেছানোর দাবি অযৌক্তিক। এর চেয়ে হাস্যকর, অবান্তর, অবাস্তব, ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি আর হতে পারে না।’

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচন হলে ক্রিসমাস ও নিউ ইয়ারের কারণে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাওয়া যাবে না বলে আজ দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর জবাবেই এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে, তাহলে সারাদেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। কারণ, জনগণ এখন নির্বাচনের মুডে রয়েছে।’

কাদের বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টকে যদি তিনশ আসনে জেতার নিশ্চয়তা ইসি দিতে পারে, তবে সেই ইসি তাদের চোখে হবে শ্রেষ্ঠ ইসি। এছাড়া তারা সন্তুষ্ট হবে না তারা। এটা তাদের পুরনো অভ্যাস বলেও জানান তিনি। আ স ম আবদুর রব জাসদের একটা অংশের নেতা। তিনি এখন বিএনপির ধারায় মিশে গেছেন। বিএনপির ধারায় কথা বলছেন। নির্বাচন করতে কোনো প্রার্থীকে উৎসাহিত করা হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাকিব নির্বাচন করতে চেয়েছে।

কিন্তু শেখ হাসিনা মনে করেন দলের চেয়ে দেশ বড়। তাই তিনি সাকিবকে বুঝিয়েছেন। অভিনেতা ফেরদৌস নির্বাচন করতে চেয়েছে। এ বিষয়েও নেত্রীর সাথে আলাপ করেছি। এখানে হয়তো পারব না। তাকেও অহেতুক অনিশ্চয়তায়য় ফেলতে চাই না।

তিনি বলেন, মনোনয়নপত্র যারা নিয়েছেন তাদের সাক্ষাৎকার আগামীকাল অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ড তাদের সাক্ষাৎকার গ্রহণ করবেন। বোর্ডের সভাপতি হিসেবে থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।

তিনি জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম আজকেও (মঙ্গলবার) জমা নেওয়া হবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান এবং উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন সংসদীয় মনোনয়ন বোর্ডের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন বলে ওবায়দুল কাদের সংবাদ ব্রিফিংয়ে উল্লেখ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংসদীয় বোর্ডের তিন জন সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. আলাউদ্দিন আহমেদ অসুস্থ থাকা সত্ত্বেও তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930