সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঘটনাটি পরিকল্পিত, পুলিশ নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি চালায় : রিজভী

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের একটি দল কার্যালয়ের দিকে আসার সময় অন্যায়ভাবে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনাটি পরিকল্পিত। এরপর পরই সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি চালায়। এতে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এসময় রিজভী হামলাকারীদের ছবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। রুহুল কবির রিজভী বলেন, তফসিল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা আসবেন এটা স্বাভাবিক। পুলিশ এসব নেতাকর্মীদের গ্রেফতার করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশে রিজভী বলেন, তফসিলের পর কেন আক্রমণ? গণভবনের সামনে শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হয় না।

বিএনপি অফিসের সামনে এলে হামলা, গ্রেফতার।নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি আরও বলেন, তফসিল ঘোষণা করলেন অথচ অস্ত্র জমার ব্যাপারে কেন নিশ্চুপ। আওয়ামী লীগ কর্মীদের কাছে বিপুল অবৈধ অস্ত্র আছে। এসব অস্ত্র কার নির্দেশে আপনারা জমার কথা বলছেন না।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930