সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

 নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী : এ্যাড. শরীফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :


আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে রামগতি-কমলনগরের আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ নির্বাচনে দাঁড়ালে চিরকালের জন্য তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে জানান।

১৪ নভেম্বর (বুধবার), গণভবনে প্রধানমন্ত্রীর সাথে মনোনয়নপ্রত্যাশীদের আলোচনা শেষে এমনটিই জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ও দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট এ.কে.এম শরীফ উদ্দিন।

তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী, মাদার অব হিউম্যানিটি ও বঙ্গবন্ধু কন্যার সাথে আলোচনার মধ্যে তিনি রামগতি-কমলনগরের দলের অবস্থানসহ বিভিন্ন খোঁজ-খবর নিয়েছেন এবং বলেছেন, দলের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে মানুষের মাঝে নির্বাচনী প্রচারণা চালাতে। সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে।

প্রধানমন্ত্রী এও বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। উন্নয়নের মার্কা নৌকা। এ মার্কার পক্ষেই জনগণ আছে। এ্যাডভোকেট এ.কে.এম শরীফ উদ্দিন বলেন, নির্বাচনে প্রার্থী হতে দল থেকে মনোনয়নপত্র পূরণ করে জমা দিয়েছি। আমি আশাবাদী নেত্রী যে সিদ্ধান্তই দেন, আমরা তার পক্ষে ভোট করবো। দল যাকে চায় আমরাও তাকে চাই। এজন্য আমরা সবাই এক আছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930