মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নোয়াখালীতে কপাল পুড়ছে একরামের, মনোনয়ন পাচ্ছেন মেজর মান্নান

আকাশবার্তা ডেস্ক : 


নোয়াখালীর নির্বাচনে শুরু হয়েছে নতুন মেরুকরণ । বিশেষ করে নোয়াখালী-৪ (সদর-সুবনর্চর) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসাবে বিকল্পধারার মহাসচিব মেজর (অব:) আবদুল মান্নান মনোনয়নপত্র সংগ্রহ করায় এই মেরুকরণ দেখা দেয়। এতে এ আসন থেকে কপাল পুড়তে পারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর। তিনি ছাড়া এ আসনে এতদিন অন্যকোন প্রার্থী ছিলনা। কেউ মনোনয়নপত্র সংগ্রহও করেনি।

বিকল্পধারা আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটে অংশ নেওয়ায় এবং মেজর (অব:) মান্নান মনোনয়নপত্র সংগ্রহ করায় নোয়াখালী জেলা আওয়ামীলীগে দেখা দিয়েছে অস্বস্তি। মেজর মান্নানের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরে। তিনি নির্বাচন করলে নোয়াখালী-৪ আসন থেকেই করবেন বলে জানিয়ে দিয়েছেন আওয়ামীলীগের হাই কমান্ডকে। সেক্ষেত্রে শরীক দল হিসাবে এ মূহুর্তে নোয়াখালী-৪ আসনে মেজর মান্নানকে মনোনয়ন দেয়া হলে একরামুল করিম চৌধুরী চলে যাবেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে। দলীয় সভানেত্রীর কাছ থেকে তেমনটাই গ্রীণ সিগনাল পেয়েছেন বলে জানা গেছে।

নোয়াখালী-৫ আসনটি আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা। নোয়াখালীতে গুঞ্জন চলছে ওবায়দুল কাদেরকে ঢাকার যে কোনো একটি আসনে এবং একরামুল করিম চৌধুরীকে কোম্পানীগঞ্জ আসনে মনোনয়ন দেয়া হতে পারে। তবে মেজর মান্নান যদি নোয়াখালী সদর আসনে প্রার্থী হয় তাহলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সাথে লড়তে হবে। এই লড়াইয়ে তিনি টিকবেন কিনা তা নিয়েও ব্যাপক আলোচনা চলছে।

অপরদিকে একরামুল করিম চৌধুরীকে নোয়াখালী-৪ আসন বাদ দিয়ে অন্য আসনে দিলে তিনি কতটুকু ঘুচিয়ে নিতে পারবেন তাও দেখার বিষয়। সব মিলিয়ে কঠিন সমীকরণে পড়েছে নোয়াখালীর আওয়ামী রাজনীতি। আর এই নতুন সমীকরণ রাজনীতির চূড়ান্ত অবসান দেখতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ভোটারদের।

নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আনম খায়রুল আলম সেলিম বলেন, দলের পক্ষথেকে যাকেই প্রার্থী দেয়া হবে আমরা তার পক্ষে কাজ করবো। দলের হাই কমান্ডের নির্দেশনাই এখানে চুড়ান্ত বলে বিবেচিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০