সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভোটযুদ্ধে নামুন : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব শনিবার আইনজীবী ঐক্যফ্রন্টের এক সমাবেশে বক্তব্য দেন। বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের উদ্যোগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আইনজীবীদেরও এই সংগঠন গড়ে ওঠে।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল বলেন, “যখন আমাদের কোথায় দাঁড়াতে পারি না, যখন আমাদের কথা বলতে দেওয়া হয় না, যখন আমাদের নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে দেয় না, আমাদের নেতা-কর্মীদের মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে অথবা তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তখন এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এই দানবকে পরাজিত করব।

“আমাদের হাতে সময় খুব কম। যদি জাতিকে বাঁচাতে হয়, বাংলাদেশ রাষ্ট্রকে যদি বাঁচাতে হয়, আমাদের মানুষকে যদি বাঁচাতে হয়, আমাদের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই উপযুক্ত সময়। আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটযুদ্ধে নেমে পড়ি। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করি।”

আইনজীবী মইনুল হোসেন, নিপুন রায় চৌধুরীর প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, “এমন রাষ্ট্রে বাস করছি যে আইনজীবীরা পর্যন্ত মিথ্যা মামলায় নির্যাতনের শিকার হচ্ছেন। ড. কামাল হোসেন এটা কোর্টে তুলেছেন, এখনও আমরা সুরাহা পাইনি। যেই তফসিল ঘোষণা করা হয়েছে, তার পর থেকে এখন পর্যন্ত সাড়ে ৪শ গায়েবী মামলা হয়েছে।

“কীভাবে নির্বাচন করবেন? এভাবেই করতে হবে। এভাবেই মানুষকে নিয়ে এগিয়ে গিয়ে এদের এই নির্যাতন, এদের এই নিপীড়ন, এদের এই নীলনকশা-চক্রান্তকে বানচাল করে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ভোট বিপ্লব ঘটিয়ে আমরা জয়লাভ করব।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সকল সাম্প্রদায়িক শক্তি এখন ধানের শীষ।

“ড. কামাল হোসেন সাম্প্রদায়িক শক্তি? আ স ম আবদুর রব সাম্প্রদায়িক শক্তি? বঙ্গবীর কাদের সিদ্দিকী সাম্প্রদায়িক শক্তি? মাহমুদুর রহমান মান্না সাম্প্রদায়িক শক্তি? আমাদের মওদুদ আহমেদ, জমির উদ্দিন সাহেব সাম্প্রদায়িক শক্তি? অলি আহমদ সাম্প্রদায়িক শক্তি? যারা মুক্তিযোদ্ধা তারা সাম্প্রদায়িক শক্তি?

“এই কথার আমি প্রতিবাদ করছি। একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, সাম্প্রদায়িক শক্তিকে আপনরাই প্রশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন। কারা একসাথে বসে যুদ্ধাপরাধীদের সাথে আন্দোলন করেছেন, সবাই আছে। এখন তাদের সঙ্গে বসে কওমী জননী হয়ে গেছেন, এটা সবাই জানে।”

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শনিবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সমাবেশ বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আসিফ মাহমুদ অভি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শনিবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সমাবেশ বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : আসিফ মাহমুদ অভি

নির্বাচন কমিশনের সমালোচনা করে ফখরুল বলেন, “এই কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে করতে পারেনি, জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠু অবাধ করবে। নির্বাচনের দিন কেন্দ্রে যে ফলাফল হয়, আগে সেই কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হত। আমরা শুনতে পাচ্ছি, জানি না এটা সঠিক নাও হতে পারে, সেটা না কি বদলিয়ে দিয়ে তারা সেন্টারে নিয়ে যাবে।

“আমরা বলতে চাই, কেউই মানবে না। আমরা সাবধান করে দিচ্ছে নির্বাচন কমিশনকে, এটা করতে পারবেন না। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, সকলকে সমান সুযোগ দিতে হবে, অন্যথায় নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে ফ্রন্টের আন্দোলন চলবে বলেও জানান জোটের মুখপাত্র।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আওয়ামী লীগ বলে, তারা অনেক জরিপ করেছে। সেই জরিপে তারা না কি এগিয়ে আছে। আমি বলতে চাই, আমাদের কাছেও জরিপের ফলাফল আছে এবং তাদের করা জরিপের ফলাফলও আমাদের কাছে আছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে আগামী নির্বাচনে।

“সেজন্য সকলকে বলছি, ভোট দিতে যেতে হবে। সাধারণ মানুষ, কৃষক, অশিক্ষিত, যারা মাঠে কাজ করেন, মহিলা এবার আমাদেরকে লড়াই করে ভোট দিতে যেতে হবে।”

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ঐক্যফ্রন্টের এই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

অনুষ্ঠানে কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে লেখা ‘এসো ঐক্য, এসো ঐক্য, দেশমাতার ডাকে ঐক্য’ গান গেয়ে শোনান কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী ফ্রন্টের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও এ এম মাহবুবব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখনে জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, মীর নাসির উদ্দিন, এম এ রকীব, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোহাম্মদ শাহজাহান, তৈমুর আলম খন্দকার, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বোরহানউদ্দিন, বদরুদ্দোজা বাদল, গরীবে নেওয়াজ, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, ফাহিমা নাসরিন মুন্নী, শফিউদ্দিন ভুঁইয়া, মনসুর রহমান, ফরিদুজ্জামান ফরহাদ,কেএম জসিম, শাহ আহমেদ বাদল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930