বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আইনে থাকলে তারেকের বিরুদ্ধে ব্যবস্থা : ইসি রফিকুল

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সকাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এভাবে তিনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, আইনে এ বিষয়ে বলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।

রোববার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো কিছু মনিটরিংয়ের নিজস্ব ক্যাপাসিটি নাই। যদি কেউ তথ্য-প্রমাণসহ অভিযোগ করেন এবং এক্ষেত্রে যদি আইনে বলা থাকে, তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব। আর যদি আইনে এ বিষয়ে কিছু না থাকে সেক্ষেত্রে কী করা যায় সেটা আমরা নিজেরা বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।

তারেক রহমান দেশে থাকলে এভাবে ভিডিও কনফারেন্স করতে পারতেন কি না– সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ দণ্ডপ্রাপ্ত আসামি হলে তার জেলে বা পলাতক থাকার কথা। জেলে থাকলে এ ধরনের কাজ করতে পারার কথা নয়। জেল থেকে জামিনে নিয়ে করলে তাতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। আইনে কতটুকু কী আছে সেগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০