বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ইসি সচিবের শাস্তি চেয়ে তাঁর হাতেই বিএনপির চিঠি

আকাশবার্তা ডেস্ক :


নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, এক যুগ্ম সচিব, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ও পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, অন্যথায় তারা এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের কাছে এই দাবি-সংবলিত একটি চিঠি জমা দেয়। চিঠিতে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চিঠিতে বলা হয়েছে, ইসি আচরণবিধি মানার নামে একটি চিঠি দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি এবং নিরপরাধ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরে ইন্ধন জুগিয়েছে।

চিঠি দেওয়ার সময় মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, রেফারির যা করার কথা, সরকারের পক্ষ নিয়ে তা করছেন খেলোয়াড়েরা। ইসি নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

চিঠিতে বিএনপি বলেছে, তফসিল ঘোষণার পর সরকারি দল ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে মনোনয়নপত্র বিতরণ করে। এ সময় তাদের নিজেদের প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটে। কিন্তু এই ঘটনায় পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। কিন্তু আচরণবিধির খড়্গ নেমে আসে বিএনপির ওপর। ইসি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উপস্থিতিকে আচরণবিধির লঙ্ঘন বলে চিহ্নিত করে। ১৩ নভেম্বর এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তারা ডিএমপিকে চিঠি দেয়, যার পরিপ্রেক্ষিতে বিএনপি অফিসের সামনে সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়।

চিঠিতে আরও বলা হয়, সন্ত্রাসী ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলায় ৪৭২ জনকে আসামি, ৭০ জনকে গ্রেপ্তার ও ৩৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

সূত্র : প্রথম আলো

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০