সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে পুলিশের সার্কেল অফিস উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার সকালে পৌর শহরের পীর ফয়েজুল্লাহ সড়কে নবগঠিত পুলিশ সার্কেল অফিস উদ্বোধন করা হয়েছে। রায়পুর ও রামগঞ্জ উপজেলার পুলিশের সেবার মান জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য এ সার্কেল অফিস করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ, রামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম (বিপিএম)।

এছাড়াও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখম রুহুল আমিন, পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930