মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শেখ হাসিনা অনুমতি দিলেই বিএনপি ছাড়ার হিড়িক পড়ে যাবে

আকাশবার্তা ডেস্ক :

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদেরের এমন বক্তব্য আসে।

জাতীয় নির্বাচন সামনে রেখে দল বদলের কোনো চমক আসছে কি না এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “ঘোড়া বদলের যে রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোতে নতুন কোনো বিষয় নয়। নতুন কোনো দৃশ্যপটও নয়।

“নির্বাচনে কে কোন দিকে অবস্থান নেবে? অলরেডি তো অনেকেই দলবদল করেছেন। আমরা কিন্তু এখনো আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পাইনি। বিএনপি থেকে কত আসে দেখুন। একটু সবুজ সংকেত দিলেই সারাদেশে বিএনপি নেতাকর্মীদের যে স্রোতধারা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে, এই যাত্রা মির্জা ফখরুল ইসলাম সাহেব বন্ধ করতে পারবে না।”

নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি সব জরিপেই আওয়ামী লীগ ‘অনেক এগিয়ে’ আছে দাবি করে কাদের বলেন, “আওয়ামী লীগের জনপ্রিয়তা আমাদের নেত্রীর চেয়ে একটু কম হলেও নেত্রী আমাদের সবচেয়ে বড় সম্পদ। তিনি এখন জনপ্রিয়তার অভ্রভেদী তুঙ্গে অবস্থান করছেন, তার ধারে কাছেও কেউ নাই।”

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার তথ্য দিতে গিয়ে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, “গত ৪৩ বছরে এই দেশে নেত্রীর মত ভাল মানুষ কেউ আছেন? দেশের ক্ষমতায় তিনি আবারও ফিরে আসুন, এটা জনগণের প্রত্যাশা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মত সরকার গঠন করবে- এমন আশাও প্রকাশ করেন সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, “বিজয়ের মাসে নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে গিয়ে ঠেকবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আমাদের উন্নয়ন সহযোগীরাও কিন্তু আশা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আবার ফিরে আসবেন।”

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবারও শেষ সময়ে সরে যেতে পারে বলে আশঙ্কা করছেন কি না- এই প্রশ্নে কাদের বলেন, “এই আশঙ্কা এই মুহূর্তে করতে চাই না। কারণ আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা হোক, ইলেকশনে যদি কমপিটিশন না থাকে তাহলে রেজাল্টের কোনো মজা নাই।”

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন দলের অভিযোগের বিষয়ে কাদের বলেন, “তারা একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে। আমার বিশ্বাস ভাল একটা নির্বাচন হবে। অহেতুক তারা এসব অভিযোগ করছে এবং তারা অভিযোগ করতেই থাকবে যতক্ষণ না তারা জেতার নিশ্চয়তা পায়।”

অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০