সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পা দিয়ে লিখেই স্বপ্নপূরণ করতে চায় মুন্নী

আকাশবার্তা ডেস্ক :


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাউসাইদ গ্রামের সিএনজি চালক ইউনুস মিয়ার মেয়ে মুন্নি আক্তার। পা দিয়ে লিখেই স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। তার এমন প্রতিভা তাক লাগিয়েছে অন্যান্য পরীক্ষার্থীদের। শিক্ষকরাও তার পড়াশোনার প্রতি এমন আগ্রহ দেখে ধন্যবাদ জানিয়েছেন ক্ষুদে এই শিক্ষার্থীকে। মুন্নী শশীনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। অনেকটাই মনের জোরেই পরীক্ষা দিচ্ছে সে।

জানা যায়, পা দিয়ে লিখেই লেখাপড়াসহ যাবতীয় কাজকর্ম চলে মুন্নী আক্তারের। এবার সে উপজেলার লাউহাটি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। জন্ম থেকেই দুটি হাত নেই তার। হাত না থাকলেও তার অদম্য প্রচেষ্টায় পা দিয়েই চলে খাওয়া-দাওয়া লেখাপড়াসহ যাবতীয় কাজকর্ম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ জলিল জানান, পা দিয়ে লিখেই মুন্নী কৃতিত্বের সঙ্গে পাঁচটি ক্লাস অতিক্রম করেছে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ হোসেন জানান, পা দিয়ে লিখলেও মুন্নীর লেখাগুলো সুন্দর ও পরিচ্ছন্ন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930