সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
ফাইল ছবি

মধুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :


টাঙ্গাইলের মধুুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। শুক্রবার (২৩নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এ ঘটনা ঘটে। নিহত পাইলট হলেন-বাংলাদেশ বিমান বাহিনীর উইন্ড কমান্ডার আরিফ হোসেন।

বাংলাদেশ বিমান বাহিনীর বরাত দিয়ে অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে মহড়া ছিল।

কিন্তু শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে শরিক হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930