মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চার মাসেই প্রতিশোধ নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :


গেল জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম ম্যাচে তো ৪৩ রানে অলআউট হবার পর ২১৯ রানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। পরের ম্যাচেও ১৬৬ রানের হার।চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে প্রতিশোধের বিষয়টি সাকিব আল হাসানের সামনে তুলে ধরা হয়েছিল। যদিও বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন র‌্যাংকিংয়ের বিষয়টি তার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে।

ম্যাচের তৃতীয় দিন আজ শনিবার ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৯ রানেরই গুড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৬৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। টাইগারদের হয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। সাকিব ও মেহেদী হাসান মিরাজ তুলে নেন দুটি করে উইকেট।সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬২ বলে ৪৩ রান করেছেন সুনীল অ্যামব্রিস। শেষ দিকে জোমেল ওয়ারিকান ৫৫ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ ৩২৪ ও ১২৫ ওয়েস্ট ইন্ডিজ ২৪৬ ও ১৩৬ ফলাফল বাংলাদেশ ৬৪ রানে জয়ী

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০