সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘বিএনপির কাঁধে সওয়ার হয়ে পার হবো, এটা হবে না’

আকাশবার্তা ডেস্ক : 


জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের প্রতি আহবান জানিয়ে ২০ দলীয় জোটের নেতা কর্নেল (অবঃ) অলি আহমেদ বলেছেন, বিএনপির কাঁধে সওয়ার হয়ে পার হবো, এটা হবে না। নিজের যোগ্যতায় পার হতে হবে। কারও কাঁধে সওয়ার হয়ে পার হয়ে অন্যকে বঞ্চিত করে নির্বাচিত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (২৪নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, বানরের পিঠা ভাগাভাগিতে বসবেন না। যোগ্য প্রার্থী যে দলে থাকবে তাকেই মনোনয়ন দেয়া হবে। এখানে কে ৫ জন পেল, কে ২০ জন পেল এটা কোন বিষয় হতে পারে না। সকলের স্বার্থ একটাই হতে হবে, সরকার গঠন করতে হবে। সরকার গঠন করতে হলে সবদিক বিবেচনা করে প্রার্থী দিতে হবে।

তিনি বলেন, গ্রহণযোগ্যতা আর সাহস দেখতে হবে, এলাকায় তাকে থাকতে হবে, জনগণের মনের মানুষ হতে হবে এই গুণগুলো বিবেচনা করে আগামী দু’দিনের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

কর্নেল অলি বলেন,আমাদের অনেক ধরনের মতপার্থক্য থাকতে পারে কিন্তু দেশের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। এখানে অনেক ঐক্যফন্টের নেতারা আছেন। নির্বাচনে আসন নিয়ে অনেক কিছু আশা করেন। অন্যায় কিছু আশা করা ঠিক হবে না। আমার দলের ৪৬ জন প্রার্থী ছিল। আমি সবাইকে বলছি, প্রার্থী ৪৬ জন না, ৪৬ হাজার হতে পারে। যার যোগ্যতা আছে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে সেই প্রার্থী হবে।

তিনি আরও বলেন, আমাদেরও নেতৃত্বের যোগ্যতা আছে। সকলের লক্ষ্য হতে হবে দেশকে মুক্ত করা। এতে যদি নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে হয় আমি তা দেবো।

এসময় বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার চায় আমরা নির্বাচনে না যাই। জোর করে ক্ষমতায় থাকতে চায় সরকার। কিন্তু আমরা নির্বাচনে যাব। একটা আন্দোলন করছি। একটা অভ্যুত্থানের চেষ্টা করছি। সমস্ত মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930