সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

কমলনগরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ : এলাকায় উত্তেজনা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের চরলরেন্স ফরাশগঞ্জ ফয়েজ আম আলিম মাদ্রাসার কমিটি গঠন ও অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চরলরেন্স বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আকবর প্রতিষ্ঠানের জমি বিক্রি ও বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর জের ধরে সাবেক সভাপতির নাম বাদ রেখে মাদ্রাসা অধ্যক্ষ কৌশলে ওলামালীগ নেতা মাওলানা আব্দুল্যাহ আল ইস্রাফিলের নাম দিয়ে বর্তমান এমপি আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে সুপারিশ নিয়ে তা বোর্ডে প্রেরণ করেন।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, মাদ্রাসাটি আমার বাবার গড়া। ৪১ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছি। অধ্যক্ষ প্রতিষ্ঠানের জমি বিক্রি করে এবং বিভিন্ন খাত থেকে টাকা আত্মসাত করেন। এসব বিষয়ে আমি প্রতিবাদ করায় এবং জেলা প্রশাসকে কাছে লিখিত অভিযোগ করেছি। যে কারণে বর্তমান সংসদ সদস্যকে ভুল বুঝিয়ে ওই ব্যক্তির নামে সুপারিশ দিয়ে বোর্ডে পাঠিয়েছে।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আলী আকবর বলেন, সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম ব্যবস্থাপনা কমিটি থেকে বাদ পড়ায় তার অনুগতরা বিক্ষোভ করেছে। কমিটিতে বাদ পড়ার বিষয়ে আমার কোনো হাত নেই।
বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, মাদ্রাসা অধ্যক্ষ তিনজনের নাম দিয়ে আমার কাছে এলে আমি ইস্রাফিলের জন্য সুপারিশ করি। ওই তালিকায় সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের নাম ছিলনা।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারে শিক্ষাবোর্ড কমিটি দিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031