সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ তন্ময়

আকাশবার্তা ডেস্ক :


‘বাগেরহাট ২’ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ সারহান নাসের তন্ময়। এ বছরের শুরু দিকে বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় তাকে। অতিথি হিসেবে  বক্তব্য রেখে তুমুল আলোচনায় আসেন তিনি।

উচ্চ শিক্ষিত, সুদর্শন তন্ময়ের ছবি ও ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার তৈরি করে। এরপর থেকে নিয়মিতভাবে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে তার নজর কাড়া উপস্থিতি দেখা গেছে।৩২ বছর বয়সী তন্ময় লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। দেশে ফেরেন ২০১৫ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি।

সোশ্যাল মিডিয়ায় তন্ময়ের সুদর্শন চেহারার কারণে অনেকেই তাকে সিনেমার নায়ক হিসেবে দেখারও আগ্রহ প্রকাশ করেন। অনেক তরুণীকেই দেখা গেছে তন্ময়ের ছবি পোস্ট করে তার বন্দনা করতে। এখন দেখার বিষয় রাজনীতির ময়দানে তিনি কতটা সফলতা পান।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930