সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
মাহি বি চৌধুরী

বিএনপিকে মোকাবেলায় কর্মপরিকল্পনা করছি : মাহী বি চৌধুরী

আকাশবার্তা ডেস্ক :


মনোনয়ন নিয়ে বিএনপি বাঁকা পথে হাঁটছে। সেটি মোকাবেলায় আমরা কর্মপরিকল্পনা ঠিক করছি। বললেন- বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী। রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের কর্ম-কৌশল নিয়ে আলোচনা করেছি। কিভাবে আমরা নির্বাচনের মাঠে কাজ করবো, বিস্তারিত আলোচনা হয়েছে। দেশে এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এমন কোনও পরিবেশ সৃষ্টি হয়নি, যে তারা (ঐক্যফ্রন্ট) নির্বাচন থেকে বেরিয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের নতুন জোট হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

মাহি বি চৌধুরী বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা নির্বাচনী লড়াইয়ে কোন কর্মপদ্ধতিতে এগিয়ে যাব, সে বিষয় নিয়ে আলোচনা করেছি৷ তিনি বলেন, বিএনপি নেতাদের বক্তব্যই আমাদের এ আশঙ্কার কারণ। এক একটি এলাকায় তারা ৪-৫ জন প্রার্থী দেবে। হঠাৎ করে ৯ তারিখে প্রার্থী ঘোষণা দিবে।

আর এটা সবাই মেনে নিবে। মাহী বি চৌধুরী বলেন, যারা রাজনীতি বুঝে, তারা জানে তাদের নেতাদের মাথায় অন্য কোনও কূটবুদ্ধি আছে। এ জন্যে আমাদের কর্মকৌশল ঠিক করতে হচ্ছে। আমরা দেশে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930