সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আ. লীগের আবু সাইয়িদ ঐক্যফ্রন্টে

আকাশবার্তা ডেস্ক :

মন্টু বলেন, “তিনি কিছুক্ষণ আগেই গণফোরামে যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে পারেন।”

ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে আবু সাইয়িদ ইতোমধ্যে নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান মন্টু।

সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়তে দেখা যাবে আওয়ামী লীগের এই সাবেক নেতাকে। তার নতুন দল গণফোরামসহ জোটের শরিকরা এবার ওই প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

১৯৯৬ সাল থেকে পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইয়িদ। ওয়ান-ইলেভেনের পর দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়ায় নেতৃত্ব থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের তখনকার তথ্য ও গবেষণা সম্পাদক।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু নৌকার প্রার্থী শামসুল হক টুকুর কাছে হেরে যান তিনি।

১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েছিলেন অধ্যাপক সাইয়িদ।

এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম এবং সেনা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা কামাল হোসেনের দল গণফোরামে যোগ দেন।

সূত্র : বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930