সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মনোনয়ন বঞ্চিত তারানা হালিম

আকাশবার্তা ডেস্ক : 


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)। বর্তমান সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেনও মনোনয়ন পাননি।

তারানা হালিম এর আগে দুইবার সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেন। ২০০৯ সালে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদে সংরক্ষিত আসনে পুনরায় আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ‘তথ্য মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ১৪ জুলাই সরকারের প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তারানা হালিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। টেলিযোগাযোগ বিভাগে থাকার সময় মোবাইল সিমের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা ছাড়াও একাধিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে আলোচনায় আসেন তারানা হালিম।

পরে গত ৩ জানুয়ারি দফতর বদল করে এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রীকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ে ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ চালু করতে তিনিই উদ্যোগ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তারানা। পরবর্তীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে একই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930