মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মনোনয়ন জমা দেননি বিএনপির হেভিওয়েট তিন প্রার্থী

আকাশবার্তা ডেস্ক :


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপির সিনিয়র তিন নেতা। তারা হলেন- দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল।

সূত্র জানায়, আবদুল আউয়াল মিন্টু ফেনী-১ ও ৩ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন। আর মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-২, হাবীব-উন-নবী খান সোহেল ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এই তিনজনের কেউই বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি।

আবদুল আউয়াল মিন্টু নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উপদেষ্টা শায়রুল কবির জানান, আব্দুল আউয়াল মিন্টু নির্বাচনে অংশ নিচ্ছেন না। কেন নিচ্ছেন না সেটা আমার জানা নেই।

আব্দুল আউয়াল মিন্টুর নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন আলাল বাংলানিউজকে বলেন, আমি বরিশাল-৫ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম সেটা ঠিক আছে। তবে সেই আসনে মজিবুর রহমান সরোয়ার ও এবায়দুল হক চানকে দল মনোনয়ন দিয়েছে। আমাকে বরিশাল-২ আসনে দেওয়া হয়েছিল। সেখানে আরও দু’জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা কোনো বিষয় না। আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি অন্য কারণে।

হাবীব-উন-নবী খান সোহেল বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি কেন নির্বাচন করছেন না তা জানা যায়নি।

তবে ফেনী-১ আসন খালেদা জিয়াসহ আরও দু’জন বিএনপির প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর ফেনী-৩ আসনে আব্দুল লতিফ জনি ও আব্দুল আউয়াল মিন্টুর ভাই আকবর হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। ঢাকা-৮ আসনে মনোনয়ন জমা দিয়েছেন আসাদুজ্জামান রিপন।

এদিকে দেরিতে জমা দিতে যাওয়ার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে জানা যায়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০