সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মনোনয়ন প্রত্যাহার করলেন সেই শাহীন চাকলাদার

আকাশবার্তা ডেস্ক :


একাদশ জাতীয় নির্বাচনে দু’টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অথচ নির্বাচনের জন্য তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাহীন চাকলাদারের দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেওয়া হয়।

যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে যশোর-৩ ও যশোর-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন শাহীন চাকলাদার। নির্বাচনী বিধি মোতাবেক তিনি গত ২৫ নভেম্বর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় শাহীন চাকলাদার তার দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেন।

এরআগে, নির্বাচন দাখিলের শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) যশোর-৩ ও যশোর-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী থাকা শর্তেও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিয়ে জেলার রাজনীতিতে ব্যাপক আলোচনায় আসেন শাহীন চাকলাদার।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930