বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আউয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

আকাশবার্তা ডেস্ক :


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে লক্ষ্মীপুরের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ২ জনের মনোনয়পত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রোববার (০২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করেন।

ঋণ খেলাপীর কারণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বর্তমান এমপি লায়ন এম আউয়ালের (জাকেরপার্টি) মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া মো. মাহবুব আলম, লক্ষ্মীপুর-৪ আসনের খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন), একই আসনের আব্দুল মতিন (স্বতন্ত্র) এবং ভোটার তালিকায় স্বাক্ষর মিল না থাকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র) ও আবুল ফয়েজ ভূঁইয়ার (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয় ।

হলফনামা অনুযায়ী সম্পূর্ণ তথ্য দিতে না পারায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসন থেকে জেএসডির সৈয়দ বেলায়ত হোসেন বেলালের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রেখে তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০