বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মহাজোটের মনোনয়ন চূড়ান্ত : আ’লীগ ২৪০, শরিকরা ৬০

আকাশবার্তা ডেস্ক :


মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টন করেছে আওয়ামী লীগ। শুক্রবার (০৭ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মহাজোটের প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের জন্য ২৪০টি আসন রেখে জোটের অন্যান্য শরিকদের ৬০টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

৬০টি আসনের মধ্যে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পাচ্ছে ৪০-৪২টি আসন। ওয়ার্কার্স পার্টি ৫টি, বিকল্পধারা বাংলাদেশ ৩টি, হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৩টি, জাতীয় পার্টি (মঞ্জু) ২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২টি ও আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদকে একটি আসন দেওয়া হচ্ছে। শরিকদের মধ্যে এরশাদের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ছাড়া অন্য সবাই নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

বিকল্পধারা বাংলাদেশের জন্য যে তিনটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ তার মধ্যে মাহী বি. চৌধুরী মুন্সিগঞ্জ-১, এমএম শাহীন মৌলভীবাজার-২ ও মেজর (অব.) মান্নান লক্ষ্মীপুর-৪ আসন থেকে নৌকা প্রতীক লড়বেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের মোটামুটি ২৪০ জন প্রার্থী চূড়ান্ত। তবে দুই-একজন এদিক-ওদিক হতে পারে। জয়ী হতে পারে এমন প্রার্থী দেখেই আমরা মনোনয়ন দিয়েছি।’

তিনি বলেন, ‘শরিকদের যারা আছেন, তারা যদি আরও আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তবে নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকে কয়েকটি আসন দিলাম। সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। তবে, আমরা এর বেশি দিতে পারছি না।’

চূড়ান্ত মনোনয়ন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মনোনয়ন দেওয়া শেষ করেছি। যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, তাদের চিঠি দেওয়া হয়েছে। ১৭টি আসনে একাধিক প্রার্থী ছিল, আমরা তা সিঙ্গেল করে নিয়ে এসেছি। বেশিরভাগ চূড়ান্ত প্রার্থীকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে। যারা বাকি আছেন, তারা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা করে চিঠি সংগ্রহ করবেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১