শনিবার ১৩ই জুন, ২০২৬ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

মিলনকে মনোনয়ন না দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের শতাধিক সমর্থক নয়াপল্টন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। পরে দুপুর আড়াইটার দিকে গেইট খুলে দেওয়া হয়। এসময় কার্যালয়ের ভেতরে আগে থেকেই অবস্থান করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজন কর্মকর্তা আটকা পড়েন।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা তালা লাগিয়ে বন্ধ করে দেন। তিনি চাঁদপুর-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তার বিপরীতে দেওয়া হয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারফ হোসেনকে।

কার্যালয়ের এক নিরাপত্তারক্ষী বলেন, এহসানুল হক মিলনের সমর্থকরা কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে শ্লোগান দিতে দিতে নিচে নামেন। এরপর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও শ্লোগান দেন। এক পর্যায়ে ক্ষুব্ধ সমর্থকরা কার্যালয়ের গেইট বন্ধ করে দেয়। পরে দুপুর আড়াইটার দিকে গেইট খুলে দেওয়া হয়।
এসময় কার্যালয়ের ভেতরে আগে থেকেই অবস্থান করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজন কর্মকর্তা আটকা পড়েন।

তবে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ। তিনি বলেন, কোথায় তালা দিলো? আমরা তো সবাই আছিই। নেতাকর্মীরাও ভেতরে আসছেন যাচ্ছেন।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন চেয়েছিলেন এহসানুল হক মিলন এবং তার স্ত্রী নাজমুন নাহার বেবী। সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এই মুহূর্তে কারাগারে আছেন।

কিন্তু মিলন বা তার স্ত্রী বেবীকে মনোনয়ন না দিয়ে মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিক্ষোভকারীদের অভিযোগ এলাকায় না থেকেও ‘নগদ’ টাকার গরম দেখিয়ে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক চূড়ান্ত মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন। অন্যদিকে গত ১০ বছর ধরে সব চেয়ে বেশি হয়রানি-নির্যাতনের শিকার এহসানুল হক মিলনকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে।

জানা গেছে, সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বিদেশে দীর্ঘ সময় চিকিৎসার জন্য অবস্থান করেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ গ্রেপ্তার করে। তিনি এখন চাঁদপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ভ্যানিটিব্যাগ ছিনতাই, পুকুরের মাটি চুরি, ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ সহ আরও অনেক মামলা রয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০