সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে ‘নিল স্কলারশিপ’ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪শ’ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শিক্ষামূলক সামাজিক সংগঠন ‘নিল স্কলারশিপ’ এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ক্যামব্রীজ কলেজে এ পরীক্ষা নেওয়া হয়। এতে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

উৎসব-মুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষার মূল তত্ত্বাবধানে ছিলেন, ‘‘নিল স্কলারশিপ’’ সংগঠনের পরিচালক মিজান মল্লিক ও মাওঃ আ ফ ম মো. আব্দুস ছাত্তার । এতে প্রধান সমন্বয়ক ছিলেন, শিক্ষাণুরাগী ও সমাজসেবক এবং চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম আব্দুল হাই, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সমাজসেবক মো. দেলোয়ার হোসেন, হিউম্যান রাইটসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান টিটু প্রমুখ।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, ক্যামব্রিজ সিটি কলেজের অধ্যক্ষ জিএম জাকারিয়া খান।
বৃত্তি পরীক্ষার আয়োজকরা জানান, মেধা তালিকা অনুযায়ী প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতকরা হিসাবে ২০ শতাংশ শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেষ্ট এবং নগদ অর্থ প্রদান করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930