মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ভোটের লড়াইয়ে ২৪ প্রার্থী

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ভোটের লড়াইয়ে থাকছেন ২৪ প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী হিসেবে ২৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

তারা হলেন- লক্ষ্মীপুর-১ আসনে আ.লীগের জোটগত প্রার্থী তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান, বিএনপির জোটগত প্রার্থী এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিএনএফের সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এনএনপির মোশারেফ হোসেন, স্বতন্ত্র আলমগীর হোসাইন ও বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম।

লক্ষ্মীপুর-২ আসনে জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ নোমান, বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, গণঐক্যজোটের শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্টের মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের শাহজাহান পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল। 

লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের এ কে এম  শাহজাহান কামাল, বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাপার নুর মোহাম্মদ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম ও জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া। 

লক্ষ্মীপুর-৪ আসনে ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, আওয়ামী জোটগত প্রার্থী বিকল্পধারার মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির তানিয়া রব, জাপার আব্দুর রাজ্জাক চৌধুরী, বাসদের মিলন কৃষ্ণ মণ্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০