সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্বাচনী প্রচারে সরকারি সুবিধা নিচ্ছেন না শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন না আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণাসহ সব ধরনের কর্মসূচিতেই তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন।

এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

বিকালে কোটালীপাড়ার জনসভায় ভাষণ দেন তিনি।

এরপর বৃহস্পতিবার ঢাকা ফেরার পথে সাতটি পথসভায় অংশ নেবেন শেখ হাসিনা।

পুরো কর্মসূচিই তিনি পালন করছেন সড়ক পথে ও ব্যক্তিগত গাড়িতে চড়ে।

জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনার জন্য জার্মানি থেকে আনা বুলেট প্রুফ দুটি মার্জিডিজ বেঞ্চের একটিতে চড়ে তিনি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।

নির্বাচনী সফরে তিনি স্থানীয় প্রশাসনের প্রটোকল নেননি। থেকেছেন পৈত্রিক বাড়িতে।

তবে যে নিরাপত্তা সুবিধা নিচ্ছেন সেটা বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে।

প্রধানমন্ত্রীর এ সফরে মন্ত্রীদের সরকারি গাড়ির বহরও নেই। সফরসঙ্গী হিসেবে নেই কোনো সরকারি কর্মকর্তা।

সঙ্গে থাকা নেতাকর্মীরা ব্যবহার করছেন যার যার নিজের গাড়ি।

সফরসঙ্গী দলের নেতাকর্মী ও সাংবাদিকদের খরচও বহন করছে দল। তাদের থাকা-খাওয়া এবং দেখভালের দায়িত্ব পালন করেছে কেন্দ্রীয় এবং স্থানীয় আওয়ামী লীগ।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলম গণামধ্যমকে বলেন, নির্বাচনী আচরণবিধি এবং লেভেল প্লেয়িং ফিল্ডের অংশ হিসেবে কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930