মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর-১ : ‘আ.লীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ ঐক্যফ্রন্ট প্রার্থীর বিরুদ্ধে’

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা শুরু করেছে ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মহাজোটের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান। এ সময় তিনি অভিযোগ করেন, অস্থিতিশীল পরিবেশ তৈরী করে নির্বাচনে ফায়দা লুটতে চায় বিএনপি। এসব কাজে চট্টগ্রাম থেকে ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ করেন আনোয়ার খান।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম উপজেলার করপাড়া ইউনিয়নে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছেন। তার অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় মহড়া দিয়ে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করছেন। আওয়ামীলীগের কর্মীদের ওপর বার বার হামলা করছে তারা। তারা শান্তির নয়, অস্ত্রের রাজনীতি করছেন। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। এভাবে জ¦ালাও পোড়াও করে সুষ্ঠু নির্বাচন করা যাবে না বলে অভিযোগ করেন তিনি। অগ্নিসংযোগ মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রমুখ।

প্রসঙ্গত : ১৩ ডিসেম্বর ভোরে স্থানীয় করপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ঐক্যফ্রন্টের ১০ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
এদিকে একইদিন দুপুরে ঐক্যফ্রন্ট প্রার্থীর বাড়িতে নির্বাচনী ক্যাম্পে আওয়ামীলীগের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০