মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
বিজয় দিবস উপলক্ষে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত আলোচনা সভায় মঞ্চে নেতৃবৃন্দ।

চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

কবিতা আবৃতি, দেশাত্ববোধক গানসহ বিভিন্ন প্রতিযোগিতার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে (আজ) রোববার সকালে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। 

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। প্রধান অতিথি ছিলেন, গভর্নিং বডি’র সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। বক্তব্য রাখেন, বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, গভর্নিং বডি’র সদস্য কাজী মোস্তাফা কাজল, বাবুল হোসেন, কামরুজ্জামান নিজাম, ছাত্রলীগ নেতা এম মাসুদুর রহমান ও রাজিবুল ইসলাম নিশান প্রমুখ।

এদিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পুস্পার্ঘ্য অর্পন, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।
এছাড়াও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সামাজিক সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০