সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষণ পাঠাবে ভারতীয় নির্বাচন কমিশন

বাসস :

ভারত আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠাবে।

গত বুধবার ভারতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বৈঠকের পর ভারতীয় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ভারতীয় নির্বাচন কমিশনের তিন থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ নির্বাচনের কাছাকাছি সময় ঢাকায় পৌঁছবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ভারত সরকার ইতোমধ্যেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের একটি দল বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে যাবে।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যেতে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদনপত্র জমা দিয়েছে।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তারা ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে ইচ্ছুক বিবিসি, সিএনএন, ডিডব্লিউ এবং অন্যান্য বিদেশী ও স্থানীয় গণমাধ্যমের ৪০টির অধিক আবেদনপত্র পেয়েছেন।

এছাড়াও নির্বাচন কভার করতে কলকাতা ভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল পৃথকভাবে ঢাকায় যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930