সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

কমলনগরে স্কুলছাত্রী ও বাবা-বোনকে পিটিয়ে আহত, ৩ বখাটে আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সপ্তম শ্রেণির ছাত্রী রেশমা আক্তার ও তার বাবা এবং বোনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয় যাওয়ার পথে হাজিরহাট মিল্লাত একাডেমী (উচ্চ বিদ্যালয়) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী রেশমা হাজিরহাট মিল্লাত একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্রী ও চরজাঙ্গালীয়া গ্রামের কৃষক নুরুল আমিনের মেয়ে।

এ ঘটনায় আটককৃতরা হলো, চরজাঙ্গালিয়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে আবদুল খালেক (২৮), আবদুর রহিম (২৬) ও একই এলাকার আহসানের ছেলে মনির হোসেন (২২)।

স্কুলছাত্রীর মা হোসনে-আরা বেগম বলেন, রেশমা বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কবরস্থান এলাকায় পৌঁছলে পাশের দোকানে থাকা স্থানীয় ৪ যুবক খালেক, রহিম, মনির ও তুহিন অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে। এ সময় প্রতিবাদ করলে ওই যুবকরা গাছের ডাল দিয়ে তার মেয়েকে পিটিয়ে আহত করে। শোর-চিৎকারে তার বাবা ও বোন ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে বিদ্যালয় আসার পথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা হয়। প্রতিবাদ করলে স্কুলছাত্রীসহ তার বাবা ও বোনকে পিটিয়ে আহত করে বখাটেরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানাই। এ সময় বিদ্যালয়ের ছাত্ররা দুই যুবককে আটক করে পুলিশ দেয়।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে দেয় ছাত্ররা। পরে অভিযান চালিয়ে আরো এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031