মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে আওয়ামীপন্থিরা

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের’ প্রার্থীরা।

চারজন সদস্য বাদে ১৭ সদস্যের এই কমিটির বাকি পদগুলোতে জয়ী হয়েছেন তারা।

সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। তার সঙ্গে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন।

বরাবরের মতো এবারও ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ নামে আওয়ামী লীগ সমর্থকরা এবং বিএনপি-জামায়াত সমর্থিতরা ‘জাতীয়তাবাদী ফোরাম’ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী ছিলেন কয়েকজন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে এক টানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর রাতে ফল ঘোষণা করেন। এতে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীরা জয়ী হন শুধু চারটি সদস্য পদে।

এ বছর প্রেস ক্লাবের এক হাজার ২১২ জন ভোটারের মধ্যে এক হাজার ২২ জন ভোট দিয়েছেন।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০