মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিএনপি-জামায়াত ভুয়া ব্যালট ছাপাচ্ছে, সতর্ক থাকেন : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লুটেরা, রাজাকার, জামায়াতকে প্রত্যাখ্যান করুন। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন। তারা যেন কোনোভাবেই ভুয়া ব্যালট ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের আগে ভিডিও কনফারেন্সের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে এ কথা বলেন। ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্স করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তারা ভোট কারচুপি, ভুয়া ব্যালট ও ভোটার করতে ওস্তাদ। এ কারণে তাদের সম্পর্কে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, চলমান প্রকল্পগুলো শেষ করতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। অন্য কেউ ক্ষমতায় এলে সব প্রকল্প বন্ধ হতে পারে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং সবার জন্য উন্নত জীবন নিশ্চিতে নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলছি। বাংলাদেশ আজ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত হতে চলেছে। আমি নৌকায় ভোট চাইছি। আপনারা ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেবেন। যাতে করে উন্নয়নের গতিধারা ধরে রাখতে পারি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে চট্টগ্রামের উন্নয়ন হয়, আর ক্ষমতা থেকে চলে গেলে উন্নয়ন থমকে যায়। চট্টগ্রাম সবসময় আবহেলিত ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই চট্টগ্রামের উন্নয়ন হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আরও উন্নয়ন চাইলে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০