সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডিমলায় জাতীয় পার্টির ভুয়া প্রার্থী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

নীলফামারীর ডিমলা উপজেলায় মনোনয়ন দাখিল না করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ও নিজের ছবি দিয়ে প্রচারণা চালানোর অভিযোগে পিয়ারুল ইসলাম বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।

পিয়ারুল ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জাতীয় পাটির এরশাদ মনোনীত প্রার্থী দাবি করে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছিলেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী। মনোনয়ন দাখিল না করে ও ভুয়া প্রার্থী সেজে এলাকাবাসী ও জাতীয় পার্টির সঙ্গে প্রতারণা করার অভিযোগে পিয়ারুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু নীলফামারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে লিখিতভাবে অভিযোগ করলে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে পিয়ারুলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন বাদী হয়ে রাতে ডিমলা থানায় মামলা দায়ের করেন। 

ডিমলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরের মধ্যে কারাগারে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930