সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঢাকা -১৭ : ধানের শীষের প্রচারণায় মাঠে নেমেছেন শেখ তন্ময়ের বোন

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান আন্দালিব রহমান পার্থ। তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার স্ত্রী শেখ শাইরা রহমান।

শেখ শাইরা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের মেয়ে এবং শেখ তন্ময়ের বোন। তাকে স্বামী পার্থর পক্ষে রাজধানীর গুলশান-১ ও ২ এলাকায় ধানের শীষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার চাচতো ভাই শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। বাগেরহাট-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচনের মাঠে রয়েছেন তার ছেলে শেখ তন্ময়।

ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান আন্দালিব রহমান পার্থ। তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার স্ত্রী শেখ শাইরা রহমান।

ঢাকা -১৭ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরামের (বিএনএফ) প্রধান এসএম আবুল কালাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930