সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ভাড়াটিয়া ক্যাডার এনে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এ্যানি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাড়াটিয়া সন্ত্রাসী এনে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে বলে অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধি দল। তারা বলেন, ধানের শীষের প্রার্থী নিজেরা অপকর্ম করে সরকারি দলের বিরুদ্ধে মিথ্যাচার করে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামীলীগ প্রার্থীর প্রতিনিধি দল এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, এ্যানি নিজে একজন সন্ত্রাসী, তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। এখন নির্বাচনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে নৌকার কর্মী সমর্থকদের হামলা করে হত্যার চেষ্টা, সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নৌকা প্রতীকের প্রার্থী একেএম শাহজাহান কামালের প্রতিনিধি জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া। এ সময় আরো ছিলেন, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটোয়ারী, আহাদ নিজাম, জেলা তাঁতীলীগেরে যুগ্ম আহ্বায়ক মো. মানিক প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930