মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

তারেককে দেশে ফিরিয়ে এনে জেলে পাঠানো হবে : শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে কারাগারে পাঠানো হবে।

শনিবার (২২ডিসেম্বর) বিকাল ৪টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদরাসা মাঠের জনসভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে তারেক জিয়া। সে এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লন্ডনে বসে নাটাই ঘোরাচ্ছে। তাকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। কারাগারে পাঠানো হবে।

বিএনপি ও জামায়তকে কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তাদের অপকর্মের জন্যই বাংলাদেশে ২০০৮ সালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর আপনারা সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনে নৌকাকে বিজয়ী করেন।’ তারা ২০১৪ তে নির্বাচন ঠেকানোর নামে জীবন্ত মানুষ পুড়িয়েছিল। তারা দুর্নীতি সন্ত্রাসবাদ ছাড়া কিছু বোঝে না। ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা মামলা দিইনি। দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। আর সেই মামলায় তিনি আজ সাজাপ্রাপ্ত হয়েছেন।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ যে সম্মান অর্জন করেছে তা রক্ষা করতে হবে। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ইনশাল্লাহ নৌকার বিজয় হবে।

এসময় শেখ হাসিনা জনসভার মঞ্চে ডেকে সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বানও জানান।

শেখ হাসিনা বলেন, গত জানুয়ারি মাসে আমি সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করতে এসেছিলাম। আবার এ বিজয়ের মাসে এসেছি, আসন্ন নির্বাচনে আমাদের প্রার্থীদের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে।

‘সিলেটের যোগাযোগ উন্নয়ন করতে আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। ঢাকা-সিলেট যোগাযোগে চার লেনের প্রকল্প গ্রহণ করেছি। দ্রুতই সে কাজ শুরু হবে।’ সিলেট বিভাগ দিয়েছি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে দিয়েছি। প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা নির্মাণ করে দিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০