বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বিরোধীদের উপর হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ

আকাশবার্তা ডেস্ক :

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানিয়েছেন যে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের খবরে তারা বেশ উদ্বিগ্ন।

শনিবার (২২ ডিসেম্বর) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে ডুজারিক বলেন, “অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচনের ব্যাপারটি নিশ্চিত করার জন্য আমরা এর অংশীজনদের আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “এটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে, নিরাপত্তা বাহিনীর কাজ হলো সব প্রার্থীর জন্য অবাধ ও নিরঙ্কুশ প্রচারণা নিশ্চিত করা।”

বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরও আহ্বান জানান তিনি।

এক্ষেত্রে নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের যথাযথভাবে দায়িত্বপালন করা উচিত বলেও মন্তব্য করেন গুতেরেসের মুখপাত্র।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০