মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নির্বাচনী প্রচারে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিয়ে আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে রংপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

রোববার সকাল ৯টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সড়কপথে দুটি নির্বাচনী সভায় ভাষণ দেবেন তিনি।

এর পর পীরগঞ্জে নিজ শ্বশুরালয়ে কিছু সময় কাটাবেন। সেখানে তিনি দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচার কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানসূচি সম্পর্কে জানানো হয়, সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর পর দুপুর ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।

এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এবং রংপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০