সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শেখ হাসিনা জোর করে ক্ষমতায় যেতে চায় : সংবাদ সম্মেলনে আ স ম রব

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর) :

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা লক্ষ্মীপুর-৪ আসনের ধীনের শীষের প্রার্থী আ স ম আবদুর রব বলেছেন ‘শেখ হাসিনা জোর করে ক্ষমতায় যেতে চায়; জোর করে ক্ষমতায় গেলে তার ক্ষতি। জোর করে জেতার চেয়ে হেরে যাওয়া তার জন্য সন্মানের। ভোটে তাদের নিশ্চিত পরাজয় যেনে এখন তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী প্রচারে বাধাঁ, অফিস ভাঙচুর ও মিথ্যা মামলা জড়িয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে যে কোনো অনাকাঙ্খিত ও উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই আসামির কাঠগড়ায় দাাঁড়াতে হবে বলে হুশিয়ারি দেন তিনি। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে রামগতির নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জীবনে হুমকি নিয়ে ভোট করছি বলে উল্লেখ করে তিনি আরও বলেন, তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি ও গায়ে পড়ে উষ্কানি দিয়ে হামলা করছে আওয়ামী লীগ। তাদের নিশ্চিত পরাজয় দেখে এখন তারা কেন্দ্র দখল, মহিলাদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে না যেতে দেওয়ার জন্য প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু তাই নয় কেন্দ্রের সামনে ভোটারদের পথরুদ্ধ, কেন্দ্র দখল করে সিল মারা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোটার বাক্স বদল ও ফলাফল বদলেরও পরিকল্পনা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ঐক্যফ্রন্টের এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জেএসডি সহ-সভাপতি তানিয়া বর, জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব।

এ আসন থেকে মহাজোটের প্রার্থী বিকল্পধারার কেন্দ্রীয় মহাসচিব ও যুক্তফ্রন্টের নেতা মেজর (অব.) আবদুল মান্নান নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930