মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষে প্রার্থী এ্যানি ও পুলিশসহ উভয়পক্ষের আহত ৩০, আটক ১২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণসংযোগে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এতে প্রার্থী এ্যানিসহ অন্তত ৩০ জন আহত হন। (আজ) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন, সকালে পূর্ব নির্ধারিত গণসংযোগে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন এ হামলা করে। দু’পক্ষের সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় হামলায় এ্যানিসহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনসহ ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সদর হাসপাতালে আহতদের দেখতে যান উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু।

এদিকে স্থানীয় কুশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দাবি করেন, তার ছেলে জুয়েলসহ অপর ৩ জন ওই শান্তিরহাট বাজারে আসার সময় এ্যানি চৌধুরীর গণসংযোগ থেকে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। পরে তারা কুশাখালী বাজারে গিয়ে আওয়ামীলীগ সমর্থকদের উপর হামলা করলে তারা প্রতিহত করেন। এতে তাদের ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সংঘর্ষে আহতদের খন্ডচিত্র।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনার জন্য ২ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় পুলিশ ইন্সপেক্টর মফিজ ও সাব-ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক আহত হয় বলে জানান তিনি। এ দিকে এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল এলাকা থেকে ১০/১২ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০