সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গয়েশ্বরের ওপর হামলা : যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতাররা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সবুজ, শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফ মো. ফালান। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান বলেন, হামলার ঘটনায় হৃদয় নামে এক ব্যক্তি থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। 

পরে তাদের রিমান্ড আবেদন জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

পুলিশ বলছে, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়েদে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার পরিচর্যা হাসপাতালের সামনে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচারণায় হামলা চালানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930