সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বৈশাখী টেলিভিশনের একযুগ পুর্তি উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

বৈশাখী টেলিভিশনের একযুগ পুর্তি উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে উত্তর তেমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনার শুরুতে অতিথিবৃন্দ যুগপুর্তি উপলক্ষে কেক কাটেন।

এরপর বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য অফিসার আব্দুল্যাহ আল মামুন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক হোসাইন মো. ইকবাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র তাহের সাংবাদিকদের অনৈক্যের সমালোচনা করে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন আমি আপনাদের পাশে থাকব। তিনি বলেন, মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কখনও মাথা নত করিনি। কিন্তু অনেক চেষ্টা করেও আমি সাংবাদিকদের ঐক্য করতে ব্যর্থ হয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930