সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গায়ে আগুন লাগিয়ে সাংবাদিকের আত্মাহুতি

আন্তর্জাতিক ডেস্ক :

জীবনমানের দুরবস্থা এবং দুর্নীতির প্রতিবাদে বিপ্লবের ডাক দিয়ে টিউনিশায়ায় সাংবাদিক আব্দেরাজাক জরগুই নিজের গায়ে আগুন দিয়েছেন৷ তাঁর মৃত্যুতে কাসেরাইন প্রদেশে দুদিন ধরে চলছে তীব্র আন্দোলন, যা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে৷

উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের৷ সাংবাদিক আব্দেরাজাক জরগুই সোমবার গায়ে আগুন দেয়ার আগে অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখানে তিনি বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতি নিয়ে খেদ প্রকাশ করেন৷

ভিডিওতে তিনি বলেন, ‘‘কাসেরাইনের সন্তানরা পড়েছেন অস্তিত্বের সংকটে, তাঁদের জন্য আজ আমি একটি বিপ্লবের সূচনা করছি৷ আমি নিজের গায়ে আগুন দিচ্ছি৷” হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান৷

সোমবার রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ বিক্ষুব্ধ যুবকরা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানায়৷ এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়৷ অন্তত ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে৷

মঙ্গলবার জগরুইয়ের শেষকৃত্যের পর আবার সংঘর্ষ শুরুর হয় রাজধানী টিউনিস থেকে ২৭০ কিলোমিটার দূরের শহরটিতে৷ কাসেরাইনের প্রধান সড়কে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ৷

ন্যাশনাল ইউনিয়ন অব টিউনিশিয়ান জার্নালিস্টস বলছে,‘সামাজিক দুরবস্থার প্রতিবাদে এবং হতাশায়’ জরগুই মৃত্যুবরণ করেছেন৷ ইউনিয়ন ধর্মঘটে যাওয়ার পরিকল্পনাও করছে৷

জরগুইয়ের এই আত্মাহুতি মোহামেদ বোয়াজিজের স্মৃতি মনে করিয়ে দেয়৷ আট বছর আগে এই সবজি বিক্রেতা শোষণ, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদ করে একইভাবে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন৷

বোয়াজিজের মৃত্যুতে টিউনিশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আরব বসন্তের সূত্রপাত হয়৷ টিউনিশিয়ায় দীর্ঘদিনের স্বৈরশাসক জাইন এল আবেদিন বেন আলীর পতন ঘটে৷

স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও অর্থনীতির নিম্ন প্রবৃদ্ধি, দুর্নীতি, নিম্ন জীবনমান এবং আল কায়দা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের সক্রিয় উপস্থিতি টিউনিশিয়াকে এখনো জর্জরিত করে রেখেছে৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031