সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পরিকল্পিত ডাকাতির ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবি এ্যানির

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পুলিশের উপস্থিতিতে নৌকার পক্ষের সন্ত্রাসীরা মধ্যরাতে কেন্দ্র দখল করে ৫০-৬০ শতাংশ ভোট কেটে নিয়েছে। ভোটের দিনও ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মেরেছে তারা। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হয়েছে। ক্ষমতাসীন দলের এই পরিকল্পিত ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মধ্যরাতে ডাকাতির ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে জেলা রিটার্ণিং কর্মকর্তার বরাবর লিখিতভাবে জানান তিনি।
রোববার (৩০ডিসেম্বর) দুপুরে পৌর শহরের গোডাউন রোডস্থ নিজবাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন এ্যানি চৌধুরী।

তিনি বলেন, নৌকার পক্ষের সন্ত্রাসীরা রাতভর বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। যাতে মানুষ ভোট দিতে না আসে। তাছাড়া ধানের শীষ এজেন্টদেরও কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। তবে এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930