বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা

আকাশবার্তা ডেস্ক :

প্রার্থীদের ভোট বর্জন ছাড়াও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া। কোনো কোনো কেন্দ্রে ইতোমধ্যে গণনা শুরু হয়ে গেছে। এরপর শুরু হবে ফল ঘোষণা। 

এবার জাতীয় সংসদের ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৫৭৩ জন ভোটার। 

ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতিও ছিলো লক্ষ্যণীয়। তবে সিলেটের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় কমপক্ষে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণ চলাকালে দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে কমপক্ষে ১০জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াতের সহিংসতায় গত রাত থেকে এখন পর্যন্ত আমাদের ১০ জন কর্মী নিহত ও ৫০ জন আহত হয়েছেন। বিশৃঙ্খলা করতে তারা (বিএনপি-জামায়াত) অনেক চেষ্টা করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তা হয়নি। 

এদিকে ভোটে কারচুপি, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির বেশ কয়েকজন প্রার্থী। বিবৃতি দিয়ে ভোট থেকে সরে গেছে ধানের শীষে নির্বাচন করা জামায়াতও। 

নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘গত রাত থেকে নির্বাচন পরিস্থিতি দেখে পরিষ্কার বলা যায় সরকার একতরফা নির্বাচন করছে। এটা একটা সহিংস নির্বাচন। মানুষ যাচ্ছে কিন্তু ভোট দিতে পারছে না।’

এদিকে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরে ২৭ জানুয়ারি ভোটের দিন রেখে পুনরায় তফসিল ঘোষণা করেছে ইসি। 

এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক সঙ্গে ২৯৯ আসনের ভোটের পরিপ্রেক্ষিতে সরকার গঠিত হবে। যে দল বা জোট ১৫১ আসন পাবে, সেই দল বা জোটই পরবর্তী সরকার গঠন করবে।

এবার নির্বাচনে ৩৯টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট এক হাজার ৮৬১ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৩৩ জন। আর ১২৮ জন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা শাখা) ফরহাদ আহাম্মদ খান জানান, আওয়ামী লীগ ও শরিকদের মিলিয়ে নৌকা মার্কায় ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি ও তাদের শরিক দলের ২৮২ প্রার্থী। 

আর সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। হাতপাখা প্রতীকে দেশজুড়ে ২৯৯টি আসনে প্রার্থী দিয়েছে এই দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০