সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ড. কামালের জরুরি সংবাদ সম্মেলন সন্ধ্যায়

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামালের জরুরি সংবাদ সম্মেলন সন্ধ্যা ৬টায় পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আরামবাগে ডাকা সংবাদ সম্মেলনে এ কথা বলেন ড. কামাল। 

তিনি বলেন, এখনও দফায় দফায় আমাদের কাছে সারাদেশের ভোট দুর্নীতির খবর আসছে। সব খবর এখনও এসে পৌঁছায়নি। খবর এখন পর্যন্ত অনেক এসেছে। সেগুলো আমরা সমন্বয় করছি। মিনিটে মিনিটে সারাদেশ থেকে খবর আসছে। আমি অনেক দুঃখের সঙ্গে বলছি, স্বাধীনতার ৪৭ বছর পরও আমরা নির্বাচন নিয়ে উদ্বিগ্ন থাকছি। আমি গভীরভাবে এই নির্বাচনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভোটের জন্য যে আনন্দ উল্লাস হওয়া উচিৎ ছিল তা কারও মধ্যে নেই। কারণ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া এই দুপুরের মধ্যে আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাইনি যে সারাদেশে কোথাও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের প্রয়োজনীয়তা কত বেশি তা আমরা জানি। ১৯৭১ সালে আমরা ভোট দিয়ে জিতেছিলাম। কিন্তু পাকিস্তান সরকার জোর করে আমাদের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল। ভোটাধিকার আদায়ের জন্য একাত্তরে আমরা প্রাণ দিয়েছি। তাই আমরা ভালোভাবে উপলব্ধি করি।

সংবিধান অনুসারে জনগণ সব ক্ষমতার মালিক উল্লেখ করে ড. কামাল বলেন, আমি, আপনারা, আমরা সবাই রাষ্ট্রের মালিক। এই মালিকানা ভোটের মাধ্যমে প্রয়োগ করা যায়। ৩০০ এলাকায় জনগণের দায়িত্ব নিতে প্রার্থীরা ভোটে দাঁড়ায়। অনেক ঝড়-তুফানের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক ধারা বজায় রেখেছি। তবে এই মালিকানা আমরা ধরে রাখতে পারছি কি-না তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930