সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত এখনও হয়নি : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত এখনও হয়নি। বিকেল ৪টা পর্যন্ত বিএনপি দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর প্রমুখ।

বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলন করে ফখরুল বলেন, সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের নামে তামাসা করছে। যেটা এরই মধ্যে প্রমাণিত। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করেছে। এভাবে সরকার ব্লুপ্রিন্ট তৈরি করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেললো। সেনাবাহিনীকে স্ট্যাচুর মতো রাখার ফলে নির্বাচনের ওপর জনগণের আস্থা থাকবে না। এটা জাতির জন্য বড় ক্ষতি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930