সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ হাইকোর্টের

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর হাজারীবাগের থাকা সব ট্যানারি অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে আগামী ৬ এপ্রিলের মধ্যে এসব অস্থানান্তরিত ট্যানারি বন্ধে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

সোমবার (০৬ মার্চ) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে ট্যানারি বন্ধের এই নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে আদালত। আর এ কাজে তাকে সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে।

ছোট-বড় মিলিয়ে ১৫৪টি ট্যানারি রয়েছে হাজারীবাগে, যেগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের এক রায়ে।
এরপর বহুবার সময় দেওয়া হলেও অধিকাংশ কারখানা এখনও সরেনি। এ কারণে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ট্যানারিগুলোকে প্রতিদিনের জন্য জরিমানাও করেছে হাইকোর্ট।

সরকার গত বছর ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েও ট‌্যানারিগুলোকে হাজারীবাগ থেকে সরাতে পারেনি। এই প্রেক্ষাপটে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান গত ৩ জানুয়ারি এই আবেদন করেন।

আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930