সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাজধানীতে ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ হয়েছে : ডিএমপি

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীতে কোনো সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতো একটি বড় ইভেন্টে কোথাও একটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেনি। নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন ডিএমপি।রোববার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান এসব তথ্য জানান।

ডিসি মিডিয়া বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পর থেকে ডিএমপি কমিশনার রাজধানীর অন্তত ১০টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে পুরান ঢাকার ইস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ, ওয়ারীর কামরুন নাহার স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অন্যতম।’

এর আগে সকাল পৌনে ১১টার দিকে তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘কোথাও বিশৃঙ্খলার ঘটনা নেই। ভোটের পরেও কোনো সমস্যা হবে না। এরপরেও কেউ অপতৎপতা করার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করবে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সবাই ভোট দিতে পারবে।’

ডিসি মাসুদুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভোটার স্লিপ না দেওয়ার কারণে ভোট দিতে কিছুটা বিলম্ব হয়। ঢাকা-৪ আসনে শ্যামপুর মডেল স্কুলে সালাউদ্দিন আহমেদকে মারধর করা হয়েছে এমন অভিযোগ ছাড়া আর কোথাও কিছু ঘটেনি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এমনকি ২০১৪ সালের চেয়েও ভালো পরিবেশ ছিল। এখন ভোট গণনা চলছে। পুলিশ সদস্যরা গতকাল থেকে একটানা কষ্ট করছে। আগামীকাল পর্যন্ত করতে হবে সেই কষ্ট।’ সবকিছু শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন ডিসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930