সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত পুনঃভোট

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনটি কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মাঈনউদ্দিন মঈন কলারছড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

মঙ্গলবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।

অনিয়মের কারণে কেন্দ্র তিনটি স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930